ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত ইমরান (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। রবিবার ঘটনার দিনই ৭ জন নিহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, আর আজ মারা গেলেন ইমরান নামে এই যুবক।


বুধবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় মারা যান ইমরান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।


তিনি বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ইমরান হোসেন মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়েছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑